ক্ষুদ্র পারমাণবিক বোমা তৈরির দাবি উত্তর কোরিয়ার


উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ব্যালাস্টিক মিসাইলে বসানোর জন্য ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। খবর বিবিসির।
এর আগেও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ধরনের দাবি করা হয়। তবে এবারই প্রথম দেশটির শীর্ষনেতা সরাসরি ক্ষুদ্র আকৃতির বোমা তৈরির দাবি করলেন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে এখনো দ্বিধান্বিত।
চলতি বছর জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘ আরো জোরদার করে। এর পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকির পাশাপাশি মহাকাশে আরো রকেট ছোড়ার ঘোষণাও আসে কিম জং-উনের তরফ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













