বিএনপির ভাঙন এখন চূড়ান্ত পর্যায়ে: হাছান মাহমুদ
বিএনপির ভাঙন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিতর্কিত, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রমের কারণে খালেদা এখন বিএনপির গলার কাঁটায় পরিণত হয়েছেন। বিএনপি এখন ভাঙনের চূড়ান্ত পর্যায়ে। দলটির অস্তিত্ব রক্ষায় খালেদা ও তার পুত্র তারেক রহমানকে দল থেকে বের করে দেওয়ার বিকল্প নেই।’
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসের সঙ্গে যুক্ত। রাজনীতির নামে খালেদা জিয়া সহিংসতার ষড়যন্ত্রে লিপ্ত। পেট্রোলবোমা হামলা ও জঙ্গিবাদের ঘটনায় সামাজিক সন্ত্রাস বেড়েছে। এর ফলে দেশব্যাপী সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। খালেদা ও তারেকের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













