শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাউন্সিলের প্রচারে আজ নামছে বিএনপি

আর কয়েক দিন পরই বিএনপির জাতীয় কাউন্সিল। সে উপলক্ষে আজ শুক্রবার থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠেয় এ কাউন্সিলের প্রচারে নামবে বিএনপি। পোস্টার-ফেস্টুনের পাশাপাশি প্রচার চালানো হবে সামাজিক যোগাযোগের মাধ্যমেও।

এর আগে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কাউন্সিলের স্লোগান প্রকাশ করে প্রচার কমিটি। উন্মোচন করা হয় কাউন্সিলের লোগোও। জাতীয় স্মৃতিসৌধ ও দলীয় প্রতীক দিয়ে তৈরি করা হয়েছে কাউন্সিলের লোগো।

আর গণতন্ত্র পুনরুদ্ধারকে মূল প্রতিপাদ্য হিসেবে নিয়ে এবারের কাউন্সিল করতে যাচ্ছে দলটি। প্রায় সাত বছর পর হতে যাওয়া কাউন্সিলের স্লোগানও তৈরি করা হয়েছে এ বিষয়টি ঘিরেই। এবারের স্লোগান ‘দুর্নীতি-দুঃশাসন হবেই শেষ—গণতন্ত্রের বাংলাদেশ’। এ ছাড়া কাউন্সিলের জন্য আলাদা আলাদা স্লোগান তৈরি করেছে বিএনপির ১১টি সহযোগী সংগঠনও। আর পঞ্চম কাউন্সিলের থিম সংকে এবারো রাখা হচ্ছে থিম সং হিসেবে।

এবারের এ কাউন্সিলের মধ্য দিয়ে আন্দোলন উপযোগী কমিটি বের হয়ে আসবে বলে মন্তব্য করেন ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর বলেন, ‘যিনি যে কাজ করতে পারবেন, তাঁকে সেই দায়িত্বেই তিনি আনবেন। অতীতে যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অবশ্যই তাঁকে সে দায়িত্ব থেকে অপসারণ করবেন। আগামী দিনে আমাদের যে প্রত্যাশা, নিখুঁত গণতন্ত্রের সন্ধানে পথচলা, এ পথচলার সমাপ্তি দেখতে চাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী