শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাঘের পিঠে সওয়ার হয়ে বসে আছে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যেন বাঘের পিঠে সওয়ার হয়ে বসে আছে। সেখান থেকে নামতে পারছে না। তারা এত লুটপাট, গুম-খুন, অপশাসন করেছে যে এখন বিচারের ভয়ে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শুধু কথা দিয়ে এ সরকারের পতন ঘটালে হবে না। বাস্তবে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। সংগঠনের দুর্বলতার কারণে আমরা সরকার পতনের কাছাকাছি গিয়েও সফল হতে পারিনি। সব কলকারখানা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ দখল করে নিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শ্রমিক দলকে সংগঠিত করতে হবে।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফর প্রমুখ বক্তব্য দেন। ‘পরগাছা মন্ত্রী’: দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন ঈদের পর খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ইনুর মতো পরগাছাদের হুংকারে জাতীয়তাবাদী দল বিএনপি ভয় পায় না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী