বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাকা চুরি বিষয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ডলার চুরির ঘটনা নিয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এদিন সকাল ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক।

এর আগে মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি।’
এ বিষয়ে বিবৃতি দিবেন কি না জানতে চাইলে মুহিত জানান, তিনি গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ডেফিনেটলি দেয়ার উড বি চেইঞ্জেস।’

এদিকে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী রিজার্ভ চুরির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের পর এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। গভর্নর ফিরে আসলে এ বিষয়ে কথা বলব ৷ সেটা আজও হতে পারে, কালও হতে পারে।’

ঘটনার দু’মাসেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রণালয় কিংবা ব্যাংকের পরিচালনা পর্ষদকেও অবহিত করেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মুহিত রোববার জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন বলেও জানিয়েছিলেন মুহিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ