নিয়োগ হলো নতুন গভর্নর


সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘ফজলে কবিরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে তাঁকে কাজ করতে বলা হয়েছে।’
এর আগে আজ সকালে ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ালে এ পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির ঘটনায় দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে সরে দাঁড়ালেন ড. আতিউর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













