রাজনীতে বিএনপি এখন সম্পূর্ণ অস্থিত্বহীন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রাজনীতে বিএনপি এখন সম্পূর্ণ অস্থিত্বহীন। কাউন্সিলে কী করা হবে তা বলার অপেক্ষা রাখেনা, তাদের (বিএনপির) কাউন্সিল মানেই নতুন বোতলে পুরনো মদ ঢুকানো।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মুজিব সেনা পরিষদ’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি প্রার্থীদের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়া হারিকেন দিয়েও নিজ দলের চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাচ্ছেন না। কারণ, খালেদার অপকর্মের কারণে বিএনপির সকল প্রার্থী পানিতে ডুবে গেছে।’
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ চিহ্নিত খুনি আর ষড়যন্ত্রকারীদের আড্ডা হচ্ছে বিএনপি। কিভাবে হাসিনাকে হত্যা করতে হবে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে হবে- সে পরিকল্পনা করাই বিএনপির রাজনীতি। তাদের কাউন্সিলে নতুন কিছু আশা করা যায় না। খুনিদেরকেই তারা প্রাধান্য দিয়ে থাকে।’
আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দীন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













