বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএস কমান্ডার ‘ওমর দ্য চেচেন’ মারা গেছেন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ কমান্ডার ওমর শিশানি মারা গেছেন। তিনি ‘ওমর দ্য চেচেন’ নামেও পরিচিত ছিলেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার জানায়, সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন ।

এর আগে খবর বের হয়, শিশানি সম্ভবত বেঁচে আছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। বিমান হামলায় তার একাধিক দেহরক্ষী নিহত হয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন বলে আমাদের বিশ্বাস।’

গত ৪ মার্চ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে শিশানি নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সোমবার পেন্টাগনের মুখপাত্র এএফপি’কে শিশানির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন শিশানি। আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে তার খ্যাতি রয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প