বিয়ের আসরে কনেকে গুলি করে খুন করল বর


অনেকটা জোর করেই বিয়ে দেয়া হচ্ছিল মেয়েটিকে। বয়স তার ২১। পড়াশোনা করছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পরিবারের সকলের ইচ্ছায় খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে যায়। দিনক্ষণও ঠিকঠাক। মেয়েকে ঘরের মধ্যে আটকেও রাখা হয়।
বিয়ের দিনও মেয়েটি তার সিদ্ধান্তে অটল রইলো। যথাসময়ে বরযাত্রী হাজির। বিয়ের আসরে তাকে ধরেবেঁধে বসিয়ে দেয়া হলো। এদিকে, মেয়ের জেদ দেখে ক্ষেপে গেল বর। বন্দুক বের করে কনেকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করলো।
মেয়ের বাবা বিয়ের আসরে রক্তমাখা লাশের ছবি আপলোড করলেন ফেসবুকে। ছবিতে দেখা যাচ্ছে মৃতদেহের সামনে দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পুলিশ খুনের মামলা দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে জার্মানিতে। খুন হওয়া পাত্রীটি কুর্দিশ।
সূত্র: জি২৪
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













