সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কাউন্সিল সফলে সরকারের সহযোগিতা কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অায়োজিত ষষ্ঠ কাউন্সিল আয়োজন সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৯ মার্চ এই কাউন্সিল হওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে কাউন্সিলের ভেন্যু পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আশা করছি, আগামী ১৯ তারিখ কাউন্সিল অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।’

বিএনপির কাউন্সিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে উল্লেভযোগ্য ভূমিকা রাখবে এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নিঃসন্দেহে একটা ইতিবাচক ভুমিকা পালন করবে কাউন্সিল।’ এ সময় তিনি আরো বলেন, ‘কাউন্সিল সফল করতে সরকার সম্পূর্ন সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি।’

কাউন্সিল নিয়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পুনরায় জেগে ওঠার জন্য কাউন্সিল যে অনন্য ভূমিকা রাখবে, সে ব্যাপারে তারা নিশ্চিত।’ তিনি জানান, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে উপ-কমিটিগুলো গঠন করা হয়েছিলো, সেই কমিটির আহ্বায়কদের নিয়ে কাউন্সিলস্থল সরেজমিনে তদন্ত করতে এসেছিলাম যে কিভাবে কাউন্সিল সফল করা যায়।’

কাউন্সিল আয়োজনে এরই মধ্যে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনের জায়গা অত্যন্ত কম। সেজন্য আমরা পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের কিছুটা অংশ ব্যবহার করতে অনুমতি চেয়েছিলাম, যাতে করে আমাদের ডেলিগেটদের সেখানে বসার ব্যবস্থা করতে পারি।’

সরকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানও ব্যবহারের অনুমতি দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ সে ব্যবস্থা করে দেবে।’

এর আগে উপ-কমিটির প্রধানদের নিয়ে কাউন্সিলের ভেন্যুস্থল পরিদর্শন এবং বৈঠক করে মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী