বাংলাদেশ ব্যাংকের টাকা ব্ল্যাকহোলে চলে গেছে


ফিলিপাইনের সিনেটর ও তদন্ত কমিটির সদস্যরা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। এই অর্থ চলে গেছে ‘ব্ল্যাকহোলে’।
বৃহস্পতিবার ফিলিপাইনের সংবাদমাধ্যম দি ইকোয়ারার-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
অর্থ চুরি যাওয়ার বিষয়ে শুনানিতে বুধবার ফিলিপাইনের সিনেটর ও তদন্ত কমিটির সদস্য সিনেটর সের্গিও ওসমেনা বলেন, সরকার বাংলাদেশের চুরি যাওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করতে পারবে এমন সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ এই অর্থ দেশের বাইরে চলে গেছে।
তদন্তকারী সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান সেন তিয়োফিস্তো গুইনগোনা বলেন, “এই অর্থ উদ্ধার করা খুবই কঠিন হবে। এই অর্থ ব্ল্যাকহোলে চলে গেছে।”
তবে দুজনই এই অর্থের অবস্থান সম্পর্কে জানার জন্য ক্যাসিনোগুলোর সহযোগিতার ওপর গুরত্বারোপ করেন। তারা বলেন, ক্যাসিনোগুলোর সহযোগিতা পেলে চুরি যাওয়া অর্থ কোথায়-কীভাবে গেছে তা জানা যাবে।
ফিলিপাইনের মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) শাখা থেকে উত্তোলনের পর দেশটির কয়েকটি ক্যাসিনোতে ওই অর্থ যায় বলে ইনকোয়ারার জানায়।
সিনেটর সের্গিও ওসমেনা বলেন, “আমরা ক্যাসিনো থেকে অধিক তথ্য পাওয়ার চেষ্টা করছি। দেশের বাইরে থাকায় আমরা সোল্যায়ার ক্যাসিনোর প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। ক্যাসিনো থেকে করপোরেট কনস্যুলারকে পাঠানো হয়েছে, তিনি লেনদেনের বিষয়ে বিস্তারিত জানেন না।”
সিনেট কমিটি ক্যাসিনোর ওই অর্থের ইলেক্ট্রনিক ট্রেইলের খোঁজ করছে। তিনি বলেন, “আমি আশা করছি (ক্যাসিনোগুলো ইলেক্ট্রনিক ট্রেইল সরবরাহ করবে)। আমরা জানি না তারা কীভাবে নিজেদের রক্ষা করবে, তবে ফিলিপাইনের আইন ফাঁক-ফোকরে ভরা। তারা এটি গলিয়ে বেরিয়ে যেতে পারে।”
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আট কোটি ১০ লাখ ডলার চুরি হয়। আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিটের শাখা থেকে গত ৫ ফেব্রুয়ারি ওই অর্থ ব্যাংকটির চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













