প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন শনিবার
বাংলাদেশ নৌবাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বেলা ১১টায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন জানান, তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম আসছেন। বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা স্বাধীনতা ও বানৌজা প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন। নগরীর পতেঙ্গার নেভাল একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে নৌবাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













