পুলিশের ট্রলারডুবি : উদ্ধার কাজে নৌবাহিনী


মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর মোহনায় লা নৌ-পুলিশের ট্রলারডুবির তৃতীয় দিনে পুলিশের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছেন নৌবাহিনীর ৯ সদস্যদের একটি দল।
বুধবার রাত নয়টায় ধলেশ্বরী নদীর বিভিন্ন অংশে টহলরত অবস্থায় লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে চার পুলিশ সদস্য ও ৬০ রাউন্ড গুলিসহ ৩টি শর্টগান নদীতে পড়ে যায়।
এসময় পাশে থাকা দুটি বালুবাহী বাল্কহেড চার পুলিশসহ মাঝিকে উদ্ধার করলেও তিন দিন পার হলেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ওই ট্রলার, গুলি এবং শর্টগানগুলো।
এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরিদের চেষ্টায় উদ্ধার কাজ ব্যর্থ হলে, শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশের সঙ্গে নৌবাহিনীর দলটি ধলেশ্বরীর এক কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













