সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজডুবি


আবারও সুন্দরবনের সেই আলোচিত শ্যালা নদীতে হি-হর্স নামের একটি জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেল ৫টার পরে চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম।
বন কর্মকর্তারা জানান, বিকেল ৫টার দিকে কয়লাবাহী লাইটারেজ জাহাজ সি-হর্স শ্যালা নদীপথে আসার সময় চাঁদপাই রেঞ্জের কাছে ডুবে যায়। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগ ও মংলা বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তারা ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দেয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ওটি সাউদার্ন স্টার জাহাজ ডুবে যায়। ঘটনার পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি শ্যালা নদীতে নৌচলাচল বন্ধ রাখার সুপারিশ করে। পরবর্তীতে আবারো শ্যালা নদীতে নৌ চলাচল উন্মুক্ত করে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













