বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষ না, গরু হয়ে জন্ম নেয়া অনেক ভাল!

বর্তমান সময়ের সামাজিক অবস্থা দেখে মনে হচ্ছে, মানুষ না হয়ে বোধ হয়, গরু হয়ে জন্ম নেয়া অনেক ভাল। কারণ গরুকে যতটা সম্মান করা হয়, মানুষকে ততটা সম্মান করা হয় না। এই কথাগুলোর শতভাগ প্রমাণ মিলবে আমাদের প্রতিবেশী দেশ ভারতে।

গরুকে জবাই করার জন্য সেখানে দিনদুপুরে মানুষকে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে। অনেকদিন আগে থেকে বিভিন্ন সময় এই গরুর মাংস নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। গত বছর একজন মুসলমান ব্যক্তি কোরবানির মাংস নিজের আত্মীয়ের বাসায় পৌঁছে দেয়ার সময় হিন্দুত্ববাদ সমর্থন করা ব্যক্তিদের রোষানলে পতিত হন। তাকে বেধড়ক মার দেয়া হয়।

তারপর থেকে একেরপর এক এরকম মারধর ও হত্যাকাণ্ড ঘটেই চলেছে। সর্বশেষ, ভারতের ঝাড়খণ্ডে দুইজন মুসলিম গরু ব্যবসায়ীকে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই খবর পায়া যায়। নিহতরা হলেন, ৩৫ বছর বয়সী মজলুম আনসারী ও তার সাথে থাকা ১৩ বছরের বালক ইমতিয়াজ খান।

গত শুক্রবার গরু বিক্রয়ের জন্য হাটে গেলে তারা এই নির্মমতার শিকার হন। ভারতে নিত্যদিন এরকম ঘটনা ঘটে চলেছে। সেখানে মুসলমানদের বাস করা যেন এক অভিশাপ হয়ে উঠছে। কোথায় গেলে যে এই সমস্যার সমাধান পাওয়া যাবে, সে ঠিকানা কারও জানা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প