বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার লিবিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে একই দিন ইতালি উপকূল থেকে আরো ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আইয়ুব কাশেম জানান, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ৬০০ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া ওই নৌকার চার নারী যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন শরণার্থী নিখোঁজ রয়েছেন।

কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশের নাগরিক কিংবা তাদের পরিচয় কী, সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ভূমধ্যসাগর থেকে ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শনিবার সিসিলি প্রণালি থেকে কোস্টগার্ড ৩৭৮ জনকে উদ্ধার করেছে। পৃথক অভিযানে ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন ৪২০ জনকে উদ্ধার করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প