ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে নতুন করে আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হওয়ার পর রোববার এই ঘোষণা দেওয়া হয়।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকি বাহিনীকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ২৬ মেরিন এক্সপেডিসনারি ইউনিট থেকে আরো কিছু সেনা সেখানে পাঠানো হবে। তবে ঠিক কতজন সেনাকে ইরাকে মোতায়েন করা হবে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি পেন্টাগন। এসব সেনাদের উত্তরাঞ্চলীয় ইরাকের মাখমুর এলাকার কাছে যৌথবাহিনীর ঘাঁটিতে মোতায়েন করা হবে।
শনিবার স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের একটি ঘাঁটিতে আইএসের রকেট হামলায় এক মেরিন সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। ইরাকে জঙ্গি বিরোধী লড়াইয়ে এটি দ্বিতীয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













