বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হ্যাঙ্গার সুবিধা পাবে দেশি এয়ারলাইন্সগুলো’

দেশীয় এয়ারলাইন্সগুলোকে হ্যাঙ্গার সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আমাদের দেশিয় এয়ারলাইন্সগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির কথা বলেছে। এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। আজ (মঙ্গলবার) থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, বিনিয়োগ ও নিরাপত্তাই এয়ারলাইন্স ব্যবসায় সফলতার চাবিকাঠি। যে কোনও এয়ারলাইন্সকে বিনিয়োগ করার সময় অবশ্যই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ