বিমানেই নাচলেন বিমানবালারা, তবে…
বছর দুয়েক আগে হোলির দিন মাঝ আকাশে বিমানের মধ্যে যাত্রীদের বিনোদনে নেচেছিলেন ভারতের স্বল্পবাজেটের বিমান সংস্থা স্পাইসজেটের বিমানবালারা। সেই বিমানবালাদের অবশ্য পরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভারতের বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। খুব সামান্য হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি জেটের একটি বিমানে মাঝ আকাশে বিমানবালাদের ঘোষণা করার মাইকে গান গেয়েছিলেন সোনু নিগম। সে ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ডিজিসিএ।
সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে স্পাইসজেট। বুধবার হোলি উপলক্ষে দিল্লি-গোয়া বিমানে বিমানবালারা হোলির গানের সঙ্গে নাচলেন বটে, তবে তখন বিমান মাটিতেই দাঁড়িয়ে।
স্পাইসজেটের এক কর্মকর্তা এ দিন দিল্লি থেকে বলেন, ‘ডিজিসিএ-এর সেই ঘটনার কথা মনে আছে। এ বার ডিজিসিএ’র সঙ্গে এ নিয়ে আমাদের কথাও হয়েছে। বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরে, বিমানটি দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের ভিতরে বিমানবালারা নেচেছেন। তাতে আপত্তি করেনি ডিজিসিএ।’
ওই ফ্লাইটে যাত্রীদের কপালে চন্দনের টিকা পরিয়ে দোলের বিশেষ টুপি উপহার দেওয়া হয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার স্পাইসজেটের সমস্ত ফ্লাইটে যাত্রীদের হোলি উপলক্ষে একটি করে স্টিকার উপহার দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













