দারুণ গিটার বাজাতেন ও গান গাইতেন তনু! দেখুন .. (ভিডিও সহ)


সোহাগী জাহান তনু। হাসোজ্জল মুখ, মায়াবী চোখ। তার এমন ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে। তনুর হাসিমুখের অনেক ছবিই আছে, কেবল নেই সে। মানুষরূপী ঘাতক তাকে হত্যা করেছে, হত্যার আগে ধর্ষণও করা হয়েছে। এই হত্যার বিচারের দাবিতে এখন উত্তাল তার নিজের শহর কুমিল্লাসহ সারাদেশ।
তনু নাটক করত, আবৃত্তি করত। সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। কিন্তু তনু গানও গাইত। বাজাত গিটার। গিটার বাজিয়ে একটি গান গাওয়ার ভিডিও তনু নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছিল।
‘জাহান জারা’ নামে ফেসবুকে অ্যাকাউন্ট ছিল তনুর। এই আইডি থেকেই তনু একটি ভিডিও পোস্ট করেছিল।
২১ জানুয়ারি ভিডিওটি পোস্ট করেছেন তনু। তিনি এসময় লিখেছেন, ‘জাস্ট ট্রাই করলাম, গিটার বাজানো, ফার্স্ট টাইম…’।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ ২৫ মার্চ বিকেল পাঁচটা ৩৫ মিনিট পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২৬ হাজার ২৯৩ বার। শেয়ার করেছেন ৫৭৮ জন।
জীবনের প্রথম গিটার বাজানোই এত সুন্দর, গানের গলা এত সুন্দর, সেই সুন্দর মানুষটিকেই ঘাতকরা হত্যা করল। হত্যাকারীদের বিচার দাবিতে আজ উত্তাল সারাদেশ।
https://youtu.be/K84_S1sylig
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













