বঙ্গবন্ধুর কবরের পাশে বসে কাঁদলেন কাদের সিদ্দিকী


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কবর জিয়ারতের সময় তিনি কেঁদে ফেলেন। এ সময় তাঁকে চোখের পানি মুছতে দেখা গেছে।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, সরকারকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে এ ধরনের নির্বাচন করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘যেখানে গুলিবিদ্ধ, যেখানে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার-বাক্স এদিকে ওদিক হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। ওই ভদ্রলোক বললেই হবে? বাংলাদেশে সবচেয়ে অপদার্থ হলো নির্বাচন কমিশন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘সব কিছুতে সরকারের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। বাংলাদেশ ব্যাংকে চুরি হলেও যেমনি তার দায়বদ্ধতা আছে, একটা গরিব মানুষের ছনের ঘরে চুরি হলেও তার দায়বদ্ধতা আছে। তাই ১২ জন মারা গেছে। তারপরেও আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে কতজন মারা গেলে অসুষ্ঠু হবে এটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে।’
এর আগে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে তিনি কবরের পাশে বসে কাঁদেন।
এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, ফরিদ আহম্মেদ, রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













