বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মওদুদ সাহেবরা যা খুশি বলছেন : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা এখন যা খুশি, তা বলে যাচ্ছেন। তাঁদের কথায় কিছু আসে যায় না।

আজ শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদ আহমদ সাহেবরা এখন যখন যা খুশি তা বলে যাচ্ছেন। তাঁরা আসলে অরণ্যে রোদনের মতো। তাঁদের এসব কথাবার্তার কোনো বাস্তব কিছু নেই। তাঁরা একটা সম্মেলন করেছে। সাত দিনে একটা কমিটি করতে পারে নাই। কমিটি করার জন্য লন্ডনের দিকে তাকিয়ে আছে। ওরা কে, কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না।’

সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া অর্থ চুরি সম্ভব নয়। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের উল্লিখিত কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী সেতু পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা, এটাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী অর্জন। স্বাধীনতার ৪৫ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সেরা গ্রেট লিডারের তালিকায় বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। সেটা হলো বাংলাদেশের অর্জন।’

এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও নিজ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রদ্ধা জানায়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেয় তারা। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী