মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যা: গণজাগরণ মঞ্চের রোড মার্চ এখন কুমিল্লা অভিমুখে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। রবিবার সকাল সোয়া ৮টায় রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এ রোডমার্চ যাত্রা করেন মঞ্চের কর্মীরা।

এর আগে, শনিবার শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। মঞ্চের কর্মীরা জানান, রোডমার্চে তারা বেশ কিছু স্থানে পথসভা করবেন। প্রথম পথসভাটি হবে রাজধানীর সাইনবোর্ড এলাকায়। এরপর পর্যায়ক্রমে সভা হবে চিটাগং রোড, দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, ময়নামতি মহাসড়ক মোড়ে। রোডমার্চটি শেষ হবে কান্দিরপাড়ে সমাবেশের মাধ্যমে।

কর্মসূচির ব্যাপারে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার শনিবারের সমাবেশে বলেন, স্বাধীনতা দিবসে আমাদের সবার উৎসব করার কথা। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। নারীদের নির্বিঘ্নে-নিরাপদে চলাফেরা করার স্বাধীনতা নেই। উৎসবমুখর হওয়ার বদলে তনু হত্যার প্রতিবাদে দেশ আজ বিক্ষুব্ধ।

পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচির উল্লেখ করে ইমরান বলেন, আমরা জানতে পেরেছি, নানা মহল থেকে কুমিল্লার প্রতিবাদী জনগণকে বাধা দেওয়া হচ্ছে। তাই আমরা ২৭ মার্চ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে রোডমার্চ করছি। তনু হত্যার বিচারের দাবিতে পথে পথে আমরা পথসভা করবো, জনসমর্থন তৈরি করবো। কুমিল্লার প্রতিবাদী জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো। আমরা দেখতে চাই, কারা ধর্ষকদের পক্ষ নিয়ে প্রতিবাদী জনতাকে বাধা দিচ্ছে।

তিনি বলেন, দ্রুত তনুর খুনিদের গ্রেফতার করে বিচার না হলে এক ঘণ্টার প্রতীকী অবরোধ নয়, বিচার না পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় আমরা অবরুদ্ধ করে রাখবো। তিনি বলেন, অপরাধী যারাই হোক, যতো ক্ষমতাশালীই হোক, তাদের বিচার হতে হবে। প্রয়োজনে ন্যায়বিচারের দাবিতে সারা বাংলাদেশ অবরুদ্ধ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে