আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস


আজ ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস। ১৯৬২ সালে হেলসিংকিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২৭ মার্চ ‘বিশ্ব নাট্য দিবস’ পালিত হয়ে আসছে। দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সব দেশের নাট্যকর্মীদের মধ্যে ঐক্য স্থাপন, সম্প্রীতি, উদ্দীপনা সৃষ্টি এবং এর মাধ্যমে নাটকের উন্নয়ন সাধন করা।
বিভিন্ন দেশে বিদ্যমান ইন্টারন্যাশন্যাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) স্থানীয় কেন্দ্রগুলো প্রধানত এই দিবস পালনে কর্মসূচি গ্রহণ করে। বাংলাদেশেও আইটিআই কেন্দ্রের উদ্যোগে ১৯৮০ সাল থেকে ‘বিশ্ব নাট্য দিবস’ পালিত হয়ে আসছে।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে বিশ্বনাট্য দিবস উদযাপন হয়। তবে দীর্ঘদিন পর বিশ্বনাট্য দিবসের এবারের আয়োজন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক নাট্যমঞ্চ নাটক পাড়াখ্যাত বেইলী রোডের মহিলা সমিতির মঞ্চে।
এ আয়োজনে আজ রোববার বিকেল সাড়ে ৪টায় নাট্যকর্মীদের একটি আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহিলা সমিতিতে গিয়ে শেষ হবে। মহিলা সমিতি মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী। এরপর বিকেল সাড়ে ছয়টায় থাকবে আলোচনা ও বিশ্বনাট্য দিবসের আন্তর্জাতিক বাণী পাঠ।
এ বছর বিশ্বনাট্য দিবস বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা তুলে দেয়া হবে মঞ্চ সম্রাজ্ঞী ফেরদৌসি মজুমদারের হাতে। বিশ্ব নাট্য দিবসের এবারের বক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি নাট্যজন লিয়াকত আলী লাকী। সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে মঞ্চকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













