বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলিগ হিসেবে আমার কথা না বলাই ভালো

বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপরই তাদের মন্ত্রিত্ব থাকছে কিনা কিংবা তারা মন্ত্রিত্বের শপথ ভেঙেছেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা।

আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকেও যোগ দিয়েছেন এই দুই মন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আনিসুল হক দুই মন্ত্রীর পদত্যাগ করা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় বলে জানালেও সরকারের উচ্চ মহল এতে ‘বিব্রত’ বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করার বিষয়টি প্রথম থেকেই আমরা ভালোভাবে নেইনি। তবে তাদের পদত্যাগের বিষয়ে আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি।’

দুই মন্ত্রীর নৈতিকতার প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তাদের একজন কলিগ। সহকর্মী হিসেবে তাদের পদত্যাগের বিষয়ে আমার কথা না বলাই উচিত।’

গতকাল রোববার (২৭ মার্চ) আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিশঃর্ত আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দিতে বলেছেন আদালত। জমা না দিলে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাসেমের মামলার রায় নিয়ে মন্তব্য করেছিলেন এই দুই মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী