রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনুর কাপড়ে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর কাপড়ে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি।

ধর্ষণের ওই আলামতসহ খুন ও ধর্ষণের ফরেনসিক ও ডিএনএ রিপোর্টের যাবতীয় তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে এসে পৌঁছেছে।

আজ সোমবার তদন্ত সংস্থা কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর মালিবাগ প্রধান কার্যালয়ে এসব আলামত পাঠায়।

জেলা পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে তনুর ব্যবহৃত পোশাক ও শরীরে পাওয়া অন্যান্য আলামত রাজধানীর সিআইডি কার্য়ালয়ে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, প্রাথমিক রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত মিলেছে। তনুর পোশাকে ও শরীরে ধর্ষণের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

অধিকতরও দ্রুতগতির তদন্তের স্বার্থে শুক্রবার থানা পুলিশ ডিবিতে তনু হত্যা মামলাটি হস্তান্তর করে। পরে তদন্ত সংশ্লিষ্টরা আলামতগুলোর (ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ)পরীক্ষা দ্রুত শেষ করবে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য একযোগে তনু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে একাধিকবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তনুর পরিবারের সঙ্গে তথ্য আদান-প্রদানও করেছেন। এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও সূত্রটি জানায়।

সূত্রটি আরও জানায়, তনুর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরসহ চারটি নম্বরের কললিস্ট বের করা হয়েছে। তা যাচাই-বাছাই করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মঞ্জুর আলম গণমাধ্যমকে জানান, তদন্ত কাজ বিরামহীনভাবে চলছে। জেলা পুলিশের সকল সদস্য মামলাটিকে গুরুত্ব দিচ্ছেন।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, তদন্ত চলছে। আশা করি খুব শিগগির ভালো খবর দেওয়া যাবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।

এ মামলায় জেলার অন্য একটি গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত করছে। এর ঊর্ধতন এক কর্মকর্তা জানান, তদন্তের কাজ অনেকদূর এগিয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাল ফলাফল আসবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ