রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩০টি গণকবরের সন্ধান : মালয়েশিয়ায়

মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং ও ওয়াং কেলিয়ান অঞ্চলের জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। আজ রোববার মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে এসব গণকবর পাওয়া যায়। এসব গণকবরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকশ নাগরিকের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মালয় মেইল অনলাইনের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাওয়া গণকবরের সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনার পর কয়েকজন বিদেশি নাগরিক ও স্থানীয় গ্রামীবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, অভিবাসীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। এখন পর্যন্ত আমাদের অভিযান চলছে। আমরা আরো গণকবরের সন্ধান ও অন্য আশ্রয়শিবিরের প্রমাণ পাব বলে ধারণা করছি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়াং কেলিয়ান অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। পর্যটন ব্যবসায় ধস নামায় তাঁরা বিকল্প রোজকারের পথ খুঁজছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, পেদার বাসার অঞ্চলে একটি গণকবর পাওয়া গেছে। এতে ১০০টি লাশ রয়েছে। পুলিশ কমান্ডো ও ফরেনসিক দল ঘটনাস্থলে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী জায়গাটি ঘিরে রেখেছে।

এর আগে থাইল্যান্ডের শংখলা প্রদেশের জঙ্গলে আরো কয়েকটি গণকবরের সন্ধান পায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এসব কবরে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের লাশ পাওয়া যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ