শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ শুক্রবার সে অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া দুবাইভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার ইংরেজি সংস্করণের এক প্রতিবেদনেও এ খবর বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবরটি সর্বপ্রথম প্রকাশ করে। শুক্রবার সূর্য উদয়ের সামান্য সময় পরে (স্থানীয় সময় ভোর ৫টা ৩৫মিনিটে) রিয়াদে ধিরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ।

সৌদি আরবে ইসলামী রীতি অনুযায়ী সূর্য ওঠার কিছু সময় পরই মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ আদায় করার পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরে জিকিরে-ইবাদতে মগ্ন থাকেন।

ঈদ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন স্থান নবরূপে সেজেছে। দেশটির প্রধান প্রধান সড়কে নানা রকম ব্যানার ফেস্টুন ও নিয়ন আলোয় ছেয়ে গেছে। এদিকে ঈদে এবং তার পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ