শ্লীলতাহানির চেষ্টার ভিডিও নিয়ে তর্ক-বিতর্ক [ভিডিও সহ]
গল্পটা নতুন নয়৷ ‘ধর্ষণের শহর’ বলে খ্যাত ভারতের নতুন দিল্লিতে এমন ঘটনা আখছার ঘটে চলেছে৷ গুরগাঁও-এর একটি ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী ও তার বন্ধু৷ হঠাৎ করেই কয়েকজন যুবক মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে৷ আর তারপর…
না, এবার আর নির্ভয়ার ঘটনার মতো ধর্ষণ পর্যন্ত পৌঁছায় না গল্পটা৷ কারণ, তার আগেই সেখানে এসে পৌঁছায় দুই সাহসী পুলিশকর্মী৷ মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়া মদ্যপ ঐ যুবকদের আচ্ছা মতো পিটিয়ে সেই তরুণী আর তার সঙ্গিকে রক্ষা করেন তাঁরা৷ পুলিশের পিটুনিতে মদ্যপদের অনেকে পালিয়ে গেলেও কয়েকজন আহত হয়ে রাস্তায় পড়ে যায়৷ পরে তাদের আটক করা হয়৷
ভাবছেন, এর মধ্যে আর নতুনত্ব কই? বলছি…বলছি…৷ আসলে এটা যখন ঘটে, তখন আশপাশের জনতা সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও, তাদের মধ্যে কেউ কেউ ঘটনাটা ভিডিও করেছিল৷ তাদের একজনই পরে সেটা ইন্টারনেটে ‘আপলোড’ করে, যা পর মুহূর্তেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনেকে৷ ঐ দুই পুলিশকর্মীকে অভিনন্দনও জানান৷
কিন্তু এর সঙ্গে সঙ্গে ভিডিওটির সমালোচনাও শুরু হয়েছে৷ কেউ কেউ বলছেন, এমন ভিডিও নাকি অন্যদের এমন কাজে উৎসাহিত করবে৷ আপনি নিজে ভিডিওটা দেখে বলুন তো, আপনার কী মত? -ডচভেলে
https://youtu.be/pin979z2hKA
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













