বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অনেক চেষ্টার পরও সহিংসতা পুরোপুরি রোধ করা যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ (ইউপি)- নির্বাচনে সহিংসতা রোধে অনেক চেষ্টা করেও পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে ‘সাপ্তাহিক প্রতিবেশীর’ ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইউপিতে প্রথম দুই ধাপের ভোট নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ২০ জনের প্রাণহানির প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে, ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা … আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি। তারপরও হয়ে যায়।”

স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয় বলে মনে করেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “ … প্রতিযোগিতা এতই মুখোমুখি হয়, সেজন্য হয়তো এগুলোকে (সহিংসতা) কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়।

“তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে।”
বৃহস্পতিবারের ভোটে এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি লাগে বলে এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমরা সর্বোপরি বলছি যে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, দেশের জনগণ বলেন, কেউ উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। সেজন্যই মোটামুটিভাবে সব জায়গায় সুন্দরভাবে ইউপি নির্বাচন শেষে হচ্ছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচনটি হচ্ছে। নির্বাচন কমিশন সবসময় বলে আসছে সুন্দর নির্বাচন হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সুর মিলিয়ে আমি বলছি, এটা সুন্দর নির্বাচন হচ্ছে। যদিও আপনাদের হিসাবে ২০ জন মারা গেছে। সংখ্যাটিতে আমার মতের কিছু অমিল আছে। আমি আর সেখানে যাচ্ছি না।”

সহিংসতা রোধের জন্য নিরাপত্তা বাহিনী যা যা করণীয় করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী