বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজিজের চেয়েও বর্তমান ইসি খারাপ : এরশাদ

বিএনপি সরকারের আমলে এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) চেয়েও বর্তমান নির্বাচন কমিশন খারাপ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর কোনো মেরুদণ্ড নেই।

আজ বৃহস্পতিবার বগুড়ায় শহীদ টিটু পৌর অডিটরিয়ামে জাপার জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় এরশাদ এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বর্তমানে জনগণের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। ভোট দিয়ে অনেকেই জীবিত বাড়ি ফিরে যেতে পারেনি। জনগণ বর্তমান শাসকগোষ্ঠীর দুঃশাসনে বিরক্ত এবং দেশে শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। জনগণ সুষ্ঠু নির্বাচন ও একটি সুন্দর পরিবেশে স্বাভাবিক জীবন যাপন করতে চায়। তারা বর্তমান শোচনীয় অবস্থার থেকে পরিত্রাণ চায়।’

এরশাদ আরো বলেন, ‘যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে।’ এ সময় তিনি তাঁর দলের লোকদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার এবং আবারো ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা সম্পর্কে এরশাদ বলেন, ‘তনুকে হত্যা করা হয়নি -এ কথা বলার জন্য তাঁর লাশ কবর থেকে তোলা হয়েছে। কিছুদিন পর তাঁরা হয়তো বলবেন, এখানে তনু নামে কোনো মেয়েই ছিল না। এটি মিডিয়ার সৃষ্টি।’

এরশাদ বলেন, ‘জনগণ এখন তুচ্ছ কারণে জীবন হারাচ্ছে। এভাবে চলতে পারে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’

কাউন্সিলে অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বগুড়া জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বক্তব্য দেন। শরিফ ও ওমর আবারো কাউন্সিলে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী