বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার দেখুন সত্যিকারের লৌহমানব!

আপনি কি কখনো দাঁত দিয়ে শূন্যে মানুষ তুলতে পারবেন কিংবা আপনাকে রশি দিয়ে বেঁধে গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অবিচল দাঁড়িয়ে থাকতে পারবেন কিংবা হাত দিয়ে কি পাথর ভাঙতে পারবেন? পারবেন না নিশ্চয়? কিন্তু ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের আমানদীপ সিং এরই মধ্যে এমন দুঃসাহসী নানা শারীরিক শক্তি প্রদর্শনের কসরত রপ্ত করে ‘লৌহমানব’ উপাধি পেয়েছেন। নাম তুলেছেন ইন্ডিয়া বুক অব রেকর্ড-এ। এখন তিনি গিনেজ বুক অব রেকর্ড-এ নাম তোলার স্বপ্ন দেখছেন।

মাত্র ১০ বছর বয়সে মার্শাল আর্ট রপ্ত করেন আমানদীপ। বর্তমানে ৩৪ বছর বয়সে তাঁর আয়ত্তে রয়েছে ৫০ ধরনের দুঃসাহসী শারীরিক শক্তি প্রদর্শনের কসরত। ২০০৯ সালে ফ্রাংকফিন সিং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি লৌহমানব খেতাব পান।

ডেইলি মেইল জানিয়েছে, ওপর দিয়ে একটি ভারী গাড়ি চলে যাওয়ার পরও অক্ষত অবস্থায় থাকেন এই লৌহমানব। একটি মোটরসাইকেল তাঁর মাথার ওপরে উঠিয়ে ফেলতে পারেন। সেই মোটরসাইকেলের ওপর একটি শিশুকে দাঁড় করিয়ে দিলেও হাসিমুখে তিনি অবিচল দাঁড়িয়ে থাকেন। সাত থেকে আটজন যাত্রীসহ একটি জিপ রশি দিয়ে টেনে নিয়ে যেতে পারেন।

আমানদীপ বলেন, ‘দর্শকরা আমাকে জানান, তাঁরা যখন আমার কসরত দেখেন, তখন ভয় পান। কিন্তু আমি জানি না ভয় দেখতে কেমন?’ তিনি বলেন, ‘শুরুর দিকে ছোট ও সহজ সহজ কসরতগুলোর অনুশীলন করতাম। অনুশীলনের নয় বছর পর আমি এখন কোনো আঘাত পাই না। বরং আমাকে লোহা দিয়ে পেটালে লোহাই ভেঙে যায়। নিজেকে এমন শক্তিশালী করতে অনুশীলন করেছি।’

আমানদীপ জানান, যখন তিনি উপলব্ধি করতে পারেন লৌহমানব হতে তাঁকে অন্যদের চেয়ে কম পরিশ্রম করতে হবে তখন তিনি দুঃসাহসী চমকবাজ হওয়ার সিদ্ধান্ত নেন। এখন তাঁর কাছে শারীরিক কসরতের চেয়ে বেশি ভালোবাসা আর কিছু নেই। তিনি নতুন নতুন কসরত রপ্ত করার দিকে নজর দিচ্ছেন।

আমানদীপ বলেন, ‘কয়েক বছর পর আমি দুই হাজার ৫০০ কসরত দেখাতে পারব। একজন শক্তিশালী লৌহমানব হিসেবেই আমি আমার সব শক্তি ব্যয় করি। মানুষের জন্য অসম্ভব যা, আমি সব সময় তাই করতে চাই।’

আত্মরক্ষার্থে প্রশিক্ষণ নিতে প্রতি মাসে তিন হাজার ছাত্রছাত্রী তাঁর কাছে আসে। তিনি এখন শিখ নারী ও পুরুষদের জন্য বিশ্বমানের ব্যায়ামাগার করার স্বপ্ন দেখছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প