কন্যাসন্তানের মা হলেন টিউলিপ


কন্যাসন্তানের মা হলেন বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। তার কন্যার নাম আজালিয়া জয় পার্সি। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় তাঁর ভেরিভাইড টুইটার পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
টুইট বার্তায় শেখ রেহানার মেয়ে টিউলিপ বলেন, ‘ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি আমাদের কন্যাসন্তান আজেলিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে। রয়েল ফ্রি লন্ডন (এনএইচএস) হাসপাতালের স্টাফরা অসাধারণ।’
গত বছর মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ।
এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাংলার মেয়ে টিউলিপ। লেবার পার্টি থেকে আরও দুই বাঙালি নারীও এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













