মানি ট্রান্সফার কম্পানির প্রচারে রোমে অভিনেত্রী শাহনুর


সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্র নায়কা শাহনূর মানিট্রান্সফার কম্পানি রিয়া’র আমন্ত্রনে লন্ডন-রোম ঘুরে গেলেন। একটি সাক্ষাৎকারে শাহনূর জানান, বেশ কিছু দিনধরেই রিয়া ইতালিয়া আমার সাথে যোগাযোগ করে আসছিল, অবশেষে গতমাসের ১০ তারিখে লন্ডন-রোমে ফটো সেশনে অংশ নেই।
আগামীতে মানিট্রান্সফার কম্পানি রিয়া’র প্রিন্ট এবং বিভিন্ন প্রচারে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাহনূরকে।
শাহনূর বলেন, রিয়া’র একটি ফটোশ্যুট করতেই মূলত লন্ডন-রোম আসা। আসার পর বেশ কয়েকটি শো’র অফার ছিল কিন্তু কাজ শেষ করে একেবারে নিজের মতোই করেই কাঁটাতে চেয়েছি। বিদেশে আসলে কালচারাল প্রোগ্রাম বা কাজের জন্যই আসা হয় আর শো শেষ করেই আবার চলে যাই। এবার একেবারে নিজের মতো করে বেশ কিছু সময় কাটানোর সুযোগ ছিল, তাই লন্ডন-রোমে ইচ্ছেমত ঘুরাঘুরি আর দারুণ সময় এনজয় করেছি।
চলচ্চিত্রের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে চাইলে চলচ্চিত্র নায়কা শাহনূর বরেন, অবশ্যই সকলে ভাল করছে এবং নতুনরাও তাদের চেষ্টার সঠিক পুরষ্কার পাচ্ছে।
শাহনূর বলেন, আমি সব সময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চেয়েছি। যারা আমাকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ। দর্শকের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতে আরও ভাল ভাল চলচ্চিত্রে কাজ করতে চাই।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













