মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোস্ট ওয়ান্টেড সেই ব্রেন্ডা পুলিশের কব্জায়

এফবিআইয়ের শীর্ষ ১০ ওয়ান্টেড তালিকায় নাম ওঠার দুদিন যেতে না যেতেই মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হলো মার্কিন নারী ব্রেন্ডা ডেলগাডো। প্রেমের জের ধরে অন্য এক নারীকে হত্যা করতে দুজন খুনি ভাড়া করেছিলেন ওই নারী। শুক্রবার গ্রেপ্তারের পর তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এফবিআইয়ের শীর্ষ অপরাধীদের তালিকায় স্থান পাওয়া নারীদের মধ্যে তিনি নবম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, সাবেক প্রেমিকের সঙ্গে কেন্দ্রা হ্যাচার নামের এক ডেন্টিস্টের সম্পর্কের কথা জানতে পারেন ব্রেন্ডা। আর তাতে ক্ষুব্ধ হয়ে হ্যাচারকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এফবিআই জানায়, কয়েক মাস ধরেই হ্যাচার তার পরিকল্পনা সাজিয়েছেন। এরপর টাকা প্রদান আর মাদক সরবরাহের প্রলোভন দেখিয়ে হত্যাকাণ্ড চালানোর জন্য দুজনকে ভাড়া করেন ব্রেন্ডা।

গত ২ সেপ্টেম্বর হ্যাচারকে হত্যার জন্য ডালাসের একটি পার্কিং গ্যারেজে আগে থেকে ওৎ পেতে ছিলেন দুই হত্যাকারী। এর পর হ্যাচারকে গুলি করেন তারা। ঘটনার পর দুই হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জবানবন্দির ভিত্তিকে ব্রেন্ডাকে গ্রেপ্তার করা হলো।

ব্রেন্ডার নিজে গুলি না চালালেও পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৯৫০ সালে এফবিআই সৃষ্টির পর থেকে এ পর্যন্ত হওয়া সংস্থাটির শীর্ষ অপরাধীদের তালিকায় এর আগে নাম এসেছিল ৮ নারীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প