রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুভুজেলা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে পুলিশ

নববর্ষ সামনে রেখে আজ থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাজধানীতে এ বিশেষ অভিযান চালাবে পুলিশ। ১৬ এপ্রিল পর্যন্ত এ অভিযান চলবে।

অভিযানে ভুভুজেলা বাঁশি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন জানান, নববর্ষ সামনে রেখে আজ থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ অভিযান পরিচালনাসংক্রান্ত ২৪ ঘণ্টার তথ্য ছক প্রতিদিন সকাল আটটার মধ্যে ডিএমপির অতিরিক্ত উপকমিশনারের (অভিযান) কাছে পাঠানো হবে।

বাংলা নববর্ষের দিন ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত অনুষ্ঠানে দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযান চালানো হবে। ৫ এপ্রিল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার দাপ্তরিক আদেশে এসব তথ্য জানানো হয়।

নববর্ষের অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। ভুভুজেলা তৈরি ও বাজারজাত করার বিরুদ্ধেও অভিযান চালানো হবে। সব ধরনের অবৈধ অস্ত্রধারী, অজ্ঞান-মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আবাসিক এলাকা, বস্তি, মেস ও আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান চালানো হবে। এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে হবে। অপরাধীদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে তাদের গ্রেপ্তার করতে হবে।

আদেশে আরও বলা হয়, বিভিন্ন ধরনের অপরাধী চক্র সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে তাদের গ্রেপ্তার করতে হবে। এই বিশেষ অভিযানে প্রতিটি অপরাধ ও গোয়েন্দা বিভাগ এবং থানার সফলতার ক্ষেত্রে পুরস্কার ও ব্যর্থতার ক্ষেত্রে শাস্তি পেতে হবে। এ ক্ষেত্রে দায়সারা গোছের উদ্যোগ কর্তৃপক্ষের নজরে এলে তা বার্ষিক গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করা হবে।

ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতি, গোলাগুলি, খুনসহ ইভ টিজিংয়ের মতো অপতৎপরতা যাতে না ঘটতে পারে, সে জন্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি কমিশনারের সিদ্ধান্তের এই অনুলিপি ইতিমধ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ