জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী


পানামা পেপারসের নথিতে প্রয়াত বাবার কথিত কর ফাঁকির উল্লেখ থাকায় অব্যাহত সমালোচনার মুখে জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিবরণীর তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ডেভিড ক্যামেরনের আয় ছিল ১১ লাখ পাউন্ড এবং এর বিপরীতে তিনি কর দিয়েছেন চার লাখ পাউন্ড।
বিবরণীতে আরো বলা হয়, ২০১০ সালে বাবা ইয়ান ক্যামেরনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি বাবার অর্থ থেকে তিন লাখ পাউন্ড পান। পরের বছর মা মেরি ক্যামেরনের কাছ থেকে তিনি উপহার হিসেবে পান দুই লাখ পাউন্ড।
এদিকে গত সাত বছরের আয়কর বিবরণী অনুযায়ী মায়ের কাছ থেকে ক্যামেরনের উপহার পাওয়া দুই লাখ পাউন্ডের জন্য উত্তরাধিকার কর দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ আইন অনুযায়ী, উপহার দেওয়ার পরবর্তী সাত বছরের মধ্যে দানকারী মায়ের মৃত্যু হলে ক্যামেরনকে ওই অর্থের ৪০ শতাংশ কর দিতে হবে।
মা–বাবার কাছ থেকে পাওয়া মোট পাঁচ লাখ পাউন্ডের বিষয়ে মন্ত্রীরা বলেছেন, এতে কোনো অনিয়ম ঘটেনি।
তবে বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। মায়ের কাছ থেকে ক্যামেরনের পাওয়া অর্থ কর আইন লঙ্ঘন করেছে কি না, তা দেখার অবকাশও রয়ে গেছে। এসব প্রশ্নের জবাব ক্যামেরনকেই দিতে হবে।
আরেক লেবার নেতা ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেল বলেছেন, ক্যামেরন মা–বাবার কাছ থেকে কার্যত পাঁচ লাখ পাউন্ড অর্জন করেছেন। কিন্তু এর কর হিসেবে তিনি এক পেনিও দেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













