চীনা অভিযোগ উপেক্ষা করে কোরিয়া উপদ্বীপে ‘থাড’ বসাবে আমেরিকা


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার বলেছেন, চীনের অভিযোগ উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
নিউ ইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশন্সে কার্টার বলেন, “থাড মোতায়েনের বিষয়টি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়। কোরিয় উপদ্বীপে মোতায়েন মার্কিন সেনা এবং দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এটি করতে হবে।” চীনের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, থাড মোতায়েনের সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই।
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া গত মাসে সম্ভাব্য ‘থাড’ মোতায়েন নিয়ে আলোচনা শুরু করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা সহজে মোকাবেলার অজুহাতে কোরিয় উপদ্বীপে ‘থাড’ মোতায়েনের কথা বলছে আমেরিকা। বেইজিং এর বিরোধিতা করে বলেছে, চীনা লক্ষ্যবস্তুর ক্ষেত্রে ‘থাড’ ব্যবহার হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













