ডান্সবারে নাচের ভঙ্গিতে এবার সরকারি নজরদারি


ডান্স বার নিয়ে বিশেষ বিল অনুমোদন হল মহারাষ্ট্রের মন্ত্রিসভায়। বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ডান্স বার সংক্রান্ত নিয়মে। এই আইন কার্যকর হলে আগের মত করে চলতে পারবে না ডান্স বার গুলি।
নয়া নিয়মে বলা হয়েছে, কোনও আবাসনের মধ্যে এই ধরনের বার বসানো চলবে না। মন্দির কিংবা স্কুল থেকে অন্তত এক কিলোমিটার দূরে তৈরি করতে হবে এগুলি। বার রুমের মধ্যে অ্যালকোহল নিয়ে যাওয়া যাবে না। সেইসঙ্গে অশ্লীলতার মাপকাঠিও বেঁধে দেবে সরকার। এমনকি ডান্স বারের নাচে যেন কোনও অশ্লীল ভঙ্গি না থাকে সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। অর্ধ নগ্ন মহিলার প্রবেশাধিকার থাকবে না। বারের ডান্সাররা কি ধরনের পোশাক পরবে ও কিভাবে নাচবে সেটার ব্যাখ্যাও দেবে সরকার।
চলতি বছরের শুরুতেও মহারাষ্ট্র সরকার এবিষয়ে কিছু নির্দেশাবলী দিয়েছিল। যেখানে বলা হয়েছিল বারকর্মীদের বাড়ি থেকে গাড়িতে নিয়ে আসতে হবে ও দিয়ে আসতে হবে। আইডি কার্ড ইস্যু করার কথাও বলা হয়েছিল। এছাড়া ডান্সারদের গায়ে হাত দিলে ৫০,০০০ টাকার জরিমানাও ধার্য করেছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













