একি বলছেন মন্ত্রী! তাঁর সঙ্গে এই যৌনকর্মীর সম্পর্ক ছিল…
এক যৌনকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। চাঞ্চল্যকর স্বীকারোক্তি ইংল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী জন হুইটিংডেলের।
ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, নিঃসঙ্গ জীবনযাপন করা হুইটিংডেল এক বিবৃতিতে দাবি করেছেন, ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হওয়ার আগে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তখন ওই মহিলার পেশা সম্পর্কে তিনি জানতেন না। কিন্তু তথ্য বলছে, সেই সময় মন্ত্রিসভার সদস্য না থাকলেও, ব্রিটিশ পার্লামেন্টে সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এক্ষেত্রে তাঁর দাবি, ব্যক্তিগত সেই সম্পর্কের কারণে তার কোনও সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।
সংবাদমাধ্যমকে হুইটিংডেল জানিয়েছেন, ‘অগাস্ট ২০১৩ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত আমার সঙ্গে একজনের সম্পর্ক ছিল। যার সঙ্গে ম্যাচডটকম ওয়েবসাইটের মাধ্যমে প্রথম পরিচয় হয়। তিনি আমার বয়সী ছিলেন এবং আমার কাছাকাছি এলাকায় বসবাস করতেন। কখনোই তিনি তার প্রকৃত পেশা সম্পর্কে আমাকে কোনও ইঙ্গিত দেননি। একমাত্র তখনই বিষয়টি আমি আবিষ্কার করি যখন আমাকে জানানো হয়, কেউ আমার সম্পর্কে ট্যাবলয়েড সংবাদপত্রে একটি গল্প বিক্রি করার চেষ্টা করছে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করি।’
ব্রিটিশ এই মন্ত্রী জানাচ্ছেন,’এটি একটি পুরনো গল্প, যা ওই সময় আমার জন্য কিছুটা বিব্রতকর ছিল।’ কিন্তু পরবর্তীকালে চারটি সংবাদপত্র- দ্য পিপল, দ্য মেইল অন সানডে, দ্য সান ও ইন্ডিপেন্ডেন্ট ওই দাবি তদন্ত করে দেখে সিদ্ধান্ত নিয়েছিল, বিষয়টি ‘জনস্বার্থ সংশ্লিষ্ট’ কিছু নয়।


এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













