শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রমনার বটমূলে ১৪২৩ সালকে বরণ করল ছায়ানট

‘শান্তি, মানবতা ও মানুষের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে বাংলা ১৪২৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে আজ বৃহস্পতিবার রমনার বটমূলে চলে ২ ঘণ্টার আয়োজন।

সকাল সোয়া ৬টায় রমনার বটমূলে ভোরের আলো রক্তিম আভা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নীরবতা ভাঙলেন শিল্পী অভিজিৎ কুণ্ডু ও সুস্মিতা দেবনাথ শুচি। সেতার পরিবেশন করলেন রাগ পরমেশ্বরী। খুব ভোরেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এরপর ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন জ্যোতিরিন্দ্র ঠাকুরের গান ‘ জাগো সকল অমৃতের অধিকারী’।

শিল্পী সত্যম কুমার দেবনাথের একক গান ‘আমি কেমন করিয়া জানাবো’, এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন- ‘ওই মহামানব আসে’। পরিবেশনার ধারাবাহিকতায় শিল্পী এটিএম জাহাঙ্গীরের পরিবেশনা ‘এখনো ঘোর ভাঙে না তোর যে’ শিল্পী সেঁজুতি বড়ুয়া ‘ সহজ হবি সহজ হবি’, শিল্পী সুমন মজুমদারের ‘কোন কুসুমে তোমায় আমি’ শিল্প হেমন্তী মঞ্জরীর ‘সবারে বাস রে ভাল’।
আবার শুরু হয় ছায়ানটের শিল্পীদের সম্মিলিত পরিশেনা ‘হবে জয়, হবে জয়’। এরপর আবৃত্তিকার তাপস মজুমদারের আবৃত্তি ‘দ্বারে বাজে ঝঞ্চার ঝিঞ্চির’। এভাবে ৩টি আবৃত্তি, ১৫টি একক গান, ১২টি সম্মেলক ও পাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানের সমাপনী হয় ছায়ানটের সহ-সভাপতি ড. সারওয়ার আলীর শুভেচ্ছা কথনের মাধ্যমে। বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন দেড়শ শিল্পী।

আবার বড়দের দল পরিবেশন করে ‘আনন্দ ধ্বনি জাগাও গগনে’। এরপর একে একে লাইসা আহমদ লিসা পরিবেশন করেন ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’। এছাড়া চন্দনা মজুমদার, আফসারা রুনা, দেওয়ান সাইদুল হাসান প্রমুখ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এদিকে, নববর্ষ বরণকে ঘিরে রমনার বটমূল ও তৎসংলগ্ন এলাকা ছিল কঠোর নিরাপত্তা বলয়ে। সোয়াত, র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল ছায়ানটের অনুষ্ঠানকে ঘিরে। রমনা উদ্যানে প্রবেশের প্রতিটি পথে দেখা গেছে তল্লাশি কেন্দ্র।
মূলত এই গানের মধ্য দিয়ে শুরু ছায়ানটের ৪৯তম গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৩২ মিনিট। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ছায়ানটের বর্ষবরণের আয়োজন শেষ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ