মমতাকে শোকজ করল নির্বাচন কমিশন


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার তাঁর কাছে নোটিশটি পাঠানো হয়৷
কমিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে৷ এর মধ্যেই তাঁকে জবাব দিতে হবে৷ জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসানসোলের এক সভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি আসানসোলকে নয়া জেলা ঘোষণা করেছিলেন। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













