পহেলা বৈশাখে চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলি খেলা


পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের মতো এবারো চট্টগ্রামে বলি খেলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় সিআরবি এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দীনের উদ্যোগে বলি খেলার আয়োজন করা হয়।
খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সের হাজারো দর্শনার্থী। বলি খেলায় অংশ নেন স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ৪৪ জন প্রতিযোগী।
খেলা দেখতে এসে কয়েকজন বিদেশীও স্বতঃস্ফূর্তভাবে এ কুস্তি প্রতিযোগিতায় অংশ নেন। এবারের খেলায় কুমিল্লার সালাউদ্দিন বলিকে হারিয়ে জয়ী হয়েছেন উখিয়ার শামসু বলি।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













