সাংবাদিক শফিক রেহমানকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেয়ার দাবি


সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে বাসা থেকে পুলিশের গোয়েন্দো বিভাগ-ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে স্থানীয় থানার পুলিশ শফিক রেহমানকে তুলে নিয়ে যাওয়া ও আটকের খবর অস্বীকার করেছে।
শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে তুলে নেয়া হয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমানের বরাতে যুগান্তরকে এ খবর নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান,শনিবার সকাল ৮টার দিকে ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে কয়েক জন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় রমনা থানায় যোগাযোগ করলে কর্তব্যরত কর্মকর্ত এসআই তফসির উদ্দিন বলেন, আমাদের কাছে এমন কাউকে আটকের খবর নেই এবং আমাদের থানায় শফিক রেহমান নামে কেউ আটক নাই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













