শক্তি বাড়াতে আরও ৩৬ টি যুদ্ধ বিমান আসছে ভারতে


আরও শক্তিশালী হচ্ছে ভারত৷ ভারতীয় বায়ুসেনার দখলে আসতে চলেছে অত্যাধুনিক আরও ৩৬ টি ফাইটার জেট৷ এই ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য ইতিমধ্যেই ফ্রান্স সরকারের সঙ্গের ৫৯ হাজার কোটি টাকার একটি চুক্তিও স্বাক্ষর করেছে ভারত৷ ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, আগামী ২০১৯-র মধ্যেই অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চলে আসবে ভারতে৷
এই চুক্তির জেরে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হবে ভারতের ও ফ্রান্স৷ দুই দেশের মধ্যে প্রতিরক্ষার পাশাপাশি, উভয় দেশের পারস্পরিক আদানপ্রদান আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে৷ ভারত ও ফ্রন্সের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মনোহর পারিক্কর জানিয়েছেন, শীঘ্রই দুই দেশের মধ্যের চুক্তি জনসমক্ষে আনা হবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













