ফেসবুকে আনফ্রেন্ড করায় আত্মহত্যা!


প্রেম, দেনা, অনাহার। এসবের জন্য আত্মহত্যা- এটা তো অনেকটা পরিচিত ঘটনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আত্মহত্যার কারণটা একটু অন্যরকম।
এই যেমন শ্রীলংকার এক তরুণ সপ্তাহখানেক আগে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সেই তরুণ লেখে- তার এক বান্ধবী কোনো এক কারণে ফেসবুকে তাকে আনফ্রেন্ড করে দেয়। এই অপমান সহ্য করতে না পেরেই না কি সে আত্মহত্যা করে।
যে তরুণী আনফ্রেন্ড করে সে জানায়, কয়েকদিন ধরেই না কি সেই তরুণ তাকে ফেসবুকে উল্টা-পাল্টা কমেন্ট করেছিল, তাই রেগে গিয়েই সে এমন কাজ করে।
কিন্তু এজন্য তার বন্ধু আত্মহত্যা করবে জানলে কিছুতেই তাকে আনফ্রেন্ড করত না বলে সে জানায়।
তবে অন্য একটি দৈনিকে বলা হয়েছে, শুধু ফেসবুকে আনফ্রেন্ড করার জন্য নয়, ২১ বছরের সেই তরুণ না কি অন্য কাউকে বিয়ে করার জন্যই আত্মহত্যা করেছে।
সূত্র: জি নিউজ ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













