মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কয়েকদিনের মধ্যেই ফের বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা, যার মাত্রা ৮ ছাড়িয়ে যেতে পারে

আগামী কয়েকদিনের মধ্যে ৪ বারের মতো বড় ধরণের ভূমিকম্পের মুখোমুখি হতে পারেন বিশ্ববাসী। গত দুই দিন বা ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচটি বড় ভূমিকম্প থেকে এমনটাই আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে যার মাত্রা ৮ ছাড়িয়ে যেতে পারে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘সানডে এক্সপ্রেস’ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে বড় ভূমিকম্পে একাধিকবার কেঁপে ওঠে মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক বড় ভূমিকম্প হয় জাপানে। ভূমিকম্প হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতু এবং ফিলিপাইনেও। এতে অল্প সময়ে কয়েকটি ভূমিকম্পের ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ রজার বিলহ্যাম বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্তত আরো চারটি বড় ও তীব্র ভূমিকম্পের আশঙ্কা আছে, রিখটার স্কেলে যেগুলো ৮ ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পের ঘটনা যত দেরিতে ঘটবে এর তীব্রতাও বাড়বে বলে দাবি করেন এই বিশেষজ্ঞ।

ইনফোওয়ার্স ওয়েবসাইটের মতে, রজার বিলহ্যামের আশঙ্কা সত্যি হলে বিশ্বের মানুষ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হবে।

দক্ষিণ এশিয়ার কোনো জনবহুল অঞ্চলে ভূমিকম্প ঘটলে এর ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি থাকবে। জাপানে গত দুইদিনের ঘটনা সাত মাত্রার ভূমিকম্পের চেয়ে ৮ মাত্রার ভূমিকম্প হবে কয়েকগুণ শক্তিশালী।

সানডে এক্সপ্রেস জানিয়েছে, গত বছর নেপালের ভূমিকম্পে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের শুরু থেকেই দক্ষিণ এশিয়ায় কয়েকটি বড় ভূমিকম্প ঘটেছে। এতে গত বছরের মতো বা এর চেয়ে ভয়ঙ্কর কোনো ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জাপানে সর্বশেষ গতকাল শুক্রবার মধ্যরাতের ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৯ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে