‘৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন সম্ভব নয়’


বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যাসোসিয়েশন জানিয়েছে সরকারের বেঁধে দেওয়া ৩০ এপ্রিলের মধ্যে মোবাইল ফোনের সব গ্রাহকের সিম নিবন্ধন সম্ভব নয়। কারণ ইতিমধ্যে মাত্র ৪০ ভাগ সিম নিবন্ধন হয়েছে, এখনো ৬০ ভাগ সিম নিবন্ধন বাঁকি আছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. নুরুল হুদা এসব কথা বলেন। তিনি বলেন, মাত্র ৪০ ভাগ সিম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এখনো ৬০ ভাগ সিমের নিবন্ধন বাঁকি রয়েছে। এগুলো সুষ্ঠুভাবে করতে হলে আরো সময় প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা গ্রাহকদের কাছে রিচার্জের মাধ্যমে ব্যালেন্স পৌঁছে দিচ্ছি। আমাদের যে কমিশন দেওয়া হয় তা অতি নগণ্য। আমরা হাজারে ১০০ টাকা কমিশন দেওয়ার দাবি করছি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













