টুইটার লাইভে ধর্ষণ, নারী অভিযুক্ত


টুইটারে লাইভ ভিডিও সম্প্রচারের অ্যাপ পেরিস্কোপে এক কিশোরীকে ধর্ষণের ভিডিও প্রচার করার অপরাধে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নারীকে অভিযুক্ত করা হয়েছে।
এই অপরাধ দু’মাস আগে ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। যারা ওই ভিডিও সম্প্রচার হতে দেখেছেন তারাই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে। ওই নারী ‘সুনিশ্চিতভাবেই’ অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী।
‘অনলাইনে সরাসরি সম্প্রচার’ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আর এটি যে আদতে নিয়ন্ত্রনহীন ঘটনাটি সেটাই তুলে ধরে বলে মত দিয়েছেন একজন বিশেষজ্ঞ।
অভিযোগ মতে, ২৭ ফেব্রুয়ারি কলম্বাস শহরে এই যৌন হয়রানি ঘটে। ঘটনার আগের রাতে মারিনা লোনিনা নামের ওই নারীর বিরুদ্ধে ১৭ বছর বয়সী কিশোরীর বিবস্ত্র ছবি তোলার অভিযোগ রয়েছে।
লোনিনার প্রেমিক রেমন্ড গেটসকে ওই ঘটনার পরিকল্পনার জন্য অভিযুক্ত করা হয়। কিন্তু তিনি কীভাবে আত্মসমর্পন করবেন তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট দু’জনকেই ধর্ষণ, অপহরণ এবং যৌনতার বিষয়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানায় বিবিসি।
টুইটার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। পেরিস্কোপের নিয়মাবলিতে এ ধরনের দৃশ্য প্রচার নিষিদ্ধ। অ্যাপটি ২০১৫ সালে ১০ কোটিরও বেশি ভিডিও সম্প্রচার করে, যার অধিকাংশই ক্ষতিকারক ছিল না।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট-এর ড. জস রাইট বলেন, “প্রতিদিন যে পরিমাণ কনটেন্ট তৈরি ও আপলোড হচ্ছে, তা এত বেশি যে তা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য, আর স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবিকভাবে পুরোপুরি সঠিক নয়।”
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













