‘অন্যায়ের বিরুদ্ধে লিখতেন শফিক রেহমান’


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শফিক রেহমানের লেখা অন্যায়ের বিরুদ্ধে ছিল। সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিক রেহমানের মামলা প্রত্যাহার করে রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তারাই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।’
এসময় দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া জি-৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত সায়ান্ত, সদস্য রুমিন ফারাহানা, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে আইনপ্রয়োগকারী সংস্থা। এরপর তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













